ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দার মধ্যেও আগামী ২০০৯-১০ অর্থবছরে রেমিটেন্স ১০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
অর্থমন্ত্রী বলেন, "বিশ্বমন্দার কারণে রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধি কিছুটা কমলেও আগামী অর্থবছরে রেমিটেন্সের পরিমাণ ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।"
চলতি ২০০৮-০৯ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) ৮ দশমিক ৭৬ বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে এসেছে। গত ২০০৭-০৮ অর্থবছরে এসেছিল ৭ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এআরএইচ/এএল/এইচএ/২৩০৮ ঘ.
bdnews24