২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে দুদকের জন্য ২৩ কোটি টাকা বরাদ্দ

২০০৯-১০ অর্থবছরের বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ২৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এ বরাদ্দ গত অর্থবছরের তুলনায় ২ কোটি টাকা বেশি। তবে ২০০৮-০৯ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৬ কোটি টাকা কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯-১০ অর্থবছরের বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ২৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এ বরাদ্দ গত অর্থবছরের তুলনায় ২ কোটি টাকা বেশি। তবে ২০০৮-০৯ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৬ কোটি টাকা কম। বৃহস্পতিবার সংসদে ২০০৯-১০ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, ২০০৮-২০০৯ অর্থবছরের সম্পূরক বাজেটে দুদকের মোট ব্যয় ধরা হয় ২৯ কোটি টাকা। আগামী অর্থবছরে এই খাতে ২৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, "অর্থনৈতিক উন্নতির অন্যতম প্রতিবন্ধক হলো দুর্নীতি। দুর্নীতি দূর না হলে সুশাসন নিশ্চিত হবে না। আমরা দুর্নীতি দমন কমিশনের স্বাধীন ভূমিকা নিশ্চিত করে নিরপেক্ষ ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে একে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা করবো।" বাজেট বক্তৃতায় মুহিত বলেন, "আমাদের সরকার দুর্নীতি বরদাস্ত করবে না। আমরা ইতোমধ্যে দুর্নীতি দমন আইনে কতিপয় সংশোধন আনার প্রস্তাব করেছি। আশা করছি খুব শিগগিরই প্রস্তাবিত সংশোধন সম্বলিত আইনের বিল সংসদে উপস্থাপিত হবে।" তিনি আরও বলেন, "দুর্নীতি দমন আইন প্রয়োগের কারণে যাতে কোনো ক্ষেত্রে মৌলিক মানবাধিকার ক্ষুণ