২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে

২০০৯-১০ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষাখাতে ৮ হাজার ৩৮২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পাশাপাশি ২০০৮-০৯ অর্থবছরের মূল বরাদ্দ ৭ হাজার ৯৬৭ কোটি টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার ১৯৬ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, "বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতে চায়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 01:44 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯-১০ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষাখাতে ৮ হাজার ৩৮২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পাশাপাশি ২০০৮-০৯ অর্থবছরের মূল বরাদ্দ ৭ হাজার ৯৬৭ কোটি টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার ১৯৬ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, "বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতে চায়।" সরকার জনগণের অংশগ্রহণ ও আলোচনার ভিত্তিতে একটি জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়নের উদ্যোগ নেবে জানিয়ে আবুল মুহিত বলেন, "বর্তমানে আমাদের কোন সূত্রবদ্ধ প্রতিরক্ষা নীতি নেই।" বৃহস্পতিবার অর্থমন্ত্রী ২০০৯-১০ অর্থবছরের জন্য মোট ১ লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/১৯৪৯ঘ.