২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারেও অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ

পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা হলে ১০ শতাংশ হারে কর দিয়ে বিনা প্রশ্নে অপ্রদর্শিত আয় আগামী তিন বছর বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। দেশের প্রধান দুই পুঁজিবাজার ডিএসই ও সিএসই-র নেতারা দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 12:30 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা ১১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা হলে ১০ শতাংশ হারে কর দিয়ে বিনা প্রশ্নে অপ্রদর্শিত আয় আগামী তিন বছর বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। দেশের প্রধান দুই পুঁজিবাজার ডিএসই ও সিএসই-র নেতারা দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। একইসঙ্গে ডিএসই ও সিএসই ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্স কমানোর দাবি জানিয়েছিল। তবে প্রস্তাবিত বাজেটে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট ট্যাক্স কমানোর কোনো ঘোষণা দেওয়া হয়নি। অবশ্য অর্থমন্ত্রী কোনো মোবাইল কোম্পানি তার পরিশোধিত মূলধনের নূন্যতম ১০ শতাংশ শেয়ার পুঁজিবাজারে ছাড়লে ঐ কোম্পানিকে তার অর্জিত মুনাফার ৩৫ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করেছেন। মোবাইল কোম্পানি, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট ট্যাক্স বর্তমানে ৪৫% । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৮৩৬ঘ.