ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আগামী অর্থবছরের বাজেটে মৌলিক কাঁচামাল আমদানীর শুল্কহার ৭ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "দেশীয় শিল্পপ্রতিষ্ঠানকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করার জন্য ২০০৯-১০ অর্থ বছরের বাজেটে মৌলিক কাঁচামালের শুল্কহার ৭ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করছি।"
মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ওপর ৩ শতাংশ, অন্তর্বর্তী কাঁচামালের ওপর ১২ শতাংশ এবং সর্বোচ্চ শুল্কহার ২৫ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএমএ/এসকে/১৭২৭ঘ.
bdnews24