২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই'র সঙ্গে এনডিসি প্রতিনিধিদলের মতবিনিময়

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতাদের সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি প্রতিনিধি দল মতবিনিময় করেছে। মঙ্গলবার এফবিসিসিআই-এর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতাদের সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি প্রতিনিধি দল মতবিনিময় করেছে। মঙ্গলবার এফবিসিসিআই-এর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালির নেতৃৃত্বে মালয়েশিয়া, সৌদি আরব, সুদান, কাতার, জর্দান, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ৫১জন ব্রিগেডিয়ার জেনারেল ও ব্রিগেডিয়ার পর্যায়ের কর্মকর্তা আলোচনায় অংশ নেন। এফবিসিসিআই-এর পক্ষে সংগঠনের সহ-সভাপতি আবু আলম চৌধুরী ও অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিআর/২১০৯ ঘ.