২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটের স্বচ্ছতার ওপর নির্ভর করবে ভবিষ্যৎ ইউরোপীয় বিনিয়োগ: মুহিত

ইউরোপীয় ইউনিয়ন ট্রয়কা প্রতিনিধিদলের সঙ্গে দেখা করার পর সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেছেন, আগামী অর্থবছরে বাজেটের আর্থিক স্বচ্ছতার ওপর নির্ভর করবে ভবিষ্যৎ ইউরোপীয় বিনিয়োগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 10:32 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ইউনিয়ন ট্রয়কা প্রতিনিধিদলের সঙ্গে দেখা করার পর সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেছেন, আগামী অর্থবছরে বাজেটের আর্থিক স্বচ্ছতার ওপর নির্ভর করবে ভবিষ্যৎ ইউরোপীয় বিনিয়োগ। চেক প্রজাতন্ত্রের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী হেলেনা ব্যাম্বাসোবা'র নেতৃত্বে ট্রয়কা প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। সাত সদস্যের প্রতিনিধি দলটি সোমবার সকালে অর্থমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশের উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের বড় দাতা, উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য সহযোগী। বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, জ্বালানি খাত ও বিনিয়োগ বাড়ানোর বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। উন্নয়ন ও বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পেয়েছে। মুহিত জানান, আগামী অর্থবছরে আর্থিক স্বচ্ছতার নির্ভর করবে ভবিষ্যৎ এখানে কেমন বিনিয়োগ হবে। অর্থমন্ত্রী আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গত দু'বছর আনুষ্ঠানিক কোন বৈঠক হয়নি। তাই এ বৈঠক করা হয়েছে। ইউরোপীয় কমিশন সূত্র বলেছে, ৮ ও ৯ জুন প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী এবং উর্দ্ধতন কর্মকর্তা ও নেতাদের সঙ্গে দেখা করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৬১০ঘ.