২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দা কাটাতে উন্নত বিশ্বের কাছে ক্ষতিপূরণ চাইবে সরকার : বাণিজ্যমন্ত্রী

বিশ্ব মন্দার কারণে ক্ষতি পুষিয়ে নিতে সরকার কিছুদিনের মধ্যে উন্নত বিশ্বের কাছে ক্ষতিপূরণ চাইবে বলে জানিয়েছেন বণিজ্যমন্ত্রী ফারুক খান। তুরুস্কে বাণিজ্য বিষয়ক সম্মেলনে যোগদান শেষে দেশে ফেরার পর বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার তার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিং-এ বলেন, ক্ষতিপূরণ পেলে মন্দার কারণে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ আবারো পুনর্বিবেচনা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 05:21 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব মন্দার কারণে ক্ষতি পুষিয়ে নিতে সরকার কিছুদিনের মধ্যে উন্নত বিশ্বের কাছে ক্ষতিপূরণ চাইবে বলে জানিয়েছেন বণিজ্যমন্ত্রী ফারুক খান। তুরুস্কে বাণিজ্য বিষয়ক সম্মেলনে যোগদান শেষে দেশে ফেরার পর বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার তার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিং-এ বলেন, ক্ষতিপূরণ পেলে মন্দার কারণে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ আবারো পুনর্বিবেচনা করা হবে। তিনি বলেন, "বাজেটের পর এসব বিষয় নিয়ে চিন্তা-ভাবনা করবো।" তুরস্কের সঙ্গে বাণিজ্য সম্পর্কের কথা তুলে ধরে ফারুক খান বলেন, "তুরস্ক বাংলাদেশে বিদ্যুৎ, নির্মাণ ও জাহাজ শিল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। তৈরি পোশাক এবং ওষুধ আমদানির ব্যাপারেও তারা আগ্রহী। পাশাপাশি ডাল রপ্তানি অব্যাহত রাখার কথাও তারা বলেছে।" বাণিজ্যমন্ত্রীর সফরের ফলে বাংলাদেশের সঙ্গে তুরস্কের বাণিজ্য সম্পর্ক আরো জোরদার হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএম/টিআর/২৩৩০ ঘ.