ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশে ব্যবসায় আস্থা কমেছে আবারও। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর এ আস্থাসূচক বেড়ে গিয়েছিল। জানুয়ারি-মার্চ প্রান্তিকে সূচক বেশ খানিকটা পড়ে গেছে।
বেসরকারি গবেষণা সংস্থা 'সমুন্নয়' প্রকাশিত বাংলাদেশ ইকনমিক আউটলুকের চলতি সংখ্যায় একথা বলা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় দেশের সার্বিক অর্থনীতির গতিপ্রকৃতির ওপর ত্রৈমাসিক আউটলুক প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ইকনমিক আউটলুকের সারসংক্ষেপ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সেলিম রায়হান।
ড. সেলিম রায়হান ব্যবসায়ীদের আস্থা সূচকের অবস্থা বিশে
bdnews24