২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইডিবির বৈঠকে যোগ দিতে তুর্কমেনিস্তান গেছেন অর্থমন্ত্রী

উন্নয়ন সংস্থা ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৩৪তম বার্ষিক সভায় যোগ দেওয়ার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাত গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 02:32 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উন্নয়ন সংস্থা ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৩৪তম বার্ষিক সভায় যোগ দেওয়ার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাত গেছেন। সোমবার সকাল সাড়ে ১০ টায় মন্ত্রী তুর্কমেনিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ৪ জুন (বৃহস্পতিবার) সকালে তিনি দেশে ফিরবেন। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। অর্থমন্ত্রীর সঙ্গে রয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, যুগ্ম-সচিব মোহাম্মদ ইকবাল। শাহেদুর রহমান জানান, অর্থমন্ত্রী ৪ জুন দেশে ফিরলেও ইআরডি সচিব ও যুগ্ম সচিব ফিরবেন ৫ জুন। আইডিবি বৈঠক নিয়ে ৬ জুন সকালে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবেন অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিআর/২০৪০ ঘ.