ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আগামী ২০০৯-১০ অর্থবছরে করদাতার সংখ্যা সাত লাখ থেকে বাড়িয়ে দশ লাখ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সেইসঙ্গে তিনি জানিয়েছেন, নতুন বাজেটে বিলাসবহুল ও স্বাস্থ্যহানিকর পণ্যের ওপর বাড়তি কর আরোপ করা হবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) প্রতিনিধিদের সঙ্গে এক প্রাক-বাজেট বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অর্থমন্ত্রী।
মন্ত্রী বলেন, "আওয়ামী লীগ সরকার গরীবের সরকার। কোনো অবস্থাতেই দেশের মানুষের ওপর বাড়তি করের বোঝা চাপানো হবে না। তবে নতুন বাজেটে করের আওতা স
bdnews24