ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চট্টগ্রাম কাস্টমস হাউস অটোমেশনের ফলে দুর্নীতি কমবে বলে মত দিলেন সরকারের দুই মন্ত্রী।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী ফারুক খান রোববার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ঢাকা কাস্টমস হাউস অটোমেশন ব্যবস্থা উদ্বোধন উপলেক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন।
বাণিজ্যমন্ত্রী এসময় বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত এ দুটি কাস্টমস হাউসের অটোমেশনের ফলে বাজারে জিনিসপত্রের দাম কমবে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। আর বাণিজ্যমন্ত্রী ছিলেন বিশেষ অতিথি।
ঢাকা ও চট্টগ্রাম কাস্টমস হাউস অটোমেশনকে সরকার-বেসরকারি খাতের অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে দেশের উন্নয়নের একটি ভালো উদাহরণ উলে
bdnews24