২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছর পর সেপ্টেম্বরে ঢাকায় দাতাদের বৈঠক

দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠক আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 04:28 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠক আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এক সময়ের আলোচিত 'দাতাগোষ্ঠীর বৈঠক' হিসেবে পরিচিত এ বৈঠকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী বিভিন্ন দাতাদেশ ও সংস্থার স্থানীয় প্রতিনিধি ছাড়াও বিশ্বব্যাংক ও এডিবির শীর্ষ প্রতিনিধিরা অংশ নেবেন। সরকারি-বেসরকারি খাতের অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে দেশের উন্নয়নে নতুন বাজেটে যেসব পরিকল্পনা গ্রহণ করা হবে তা বাস্তবায়নে বিডিএফ বৈঠকে দাতাদের কাছে বাড়তি সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহষ্পতিবার সকালে সচিবালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব কথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, "আগে প্রতি বছর দাতাদের সঙ্গে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক বৈঠক হতো। বৈঠকে দাতারা বাংলাদেশের উন্নয়নে কী ধরনের সহায়তা করবে তার একটা প্রতিশ্র"তি দিত। সরকার সে প্রতিশ্র"তিকে সামনে রেখেই উন্নয়ন পরিকল্পনা করতো। "কিন্তু তিন বছরেরও বেশি সময় ধরে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না। আমরা (সরকার) মনে করি বিভিন্ন দাতা দেশ ও সংস্থা যাতে আমাদের দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখে, সেজন্য তাদের সঙ্গে খোলমেলা আলোচনা করতে আগের মতো আনুষ্ঠানিক বৈঠক হওয়া খুবই প্রয়োজন।" তিনি বলেন, "আমরা (সরকার) একটা বিরাট স্বপ্ন দিয়ে ক্ষমতায় এসেছি। আর তা হচ্ছে দেশের উন্নয়নের স্বপ্ন। নির্বাচনী ইশতেহারের মাধ্যমে দেশবাসীকে সে স্বপ্ন আমরা দেখিয়েছি। এ স্বপ্ন বাস্তবায়নে দাতাদের সহয়তা খুবই প্রয়োজন। "এ বিষয়টি সক্রিয় বিবেচনায় রেখেই বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠক আমরা আবার শুরু করতে চাই।" মুহিত জানান, বৃহস্পতিবার স্থানীয় পরামর্শক গ্র"পের প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠক হয়েছে। এতে আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠকের আদলে একটি বৈঠক করার সিদ্ধান্ত হয়। হয়তো বিডিএফ নামে না হয়ে অন্য নামে বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের মূল লক্ষ্য একই থাকবে। সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও লোকাল কনসালটেটিভ গ্র"প, বাংলাদেশ (এলসিজি-বাংলাদেশ) যৌথভাবে দাতাদের সেপ্টেম্বরের বৈঠকের আয়োজন করবে বলে তিনি জানান। বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে স্থানীয় পরামর্শক গ্র"পের মধ্যে বিশ্বব্যাংক, এডিবি, ডিএফআইডি (ইউকে), ইউএসএইডসহ প্রায় ৩০টি দেশ ও দাতা সংস্থার প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন বলে জানান অর্থমন্ত্রী। দাতাদের বৈঠকের পর তাদের কাছ থেকে আরও বেশি সহায়তা পাওয়া যাবে কি না জানতে চাইলে মুহিত বলেন, এমনিতেই দাতারা বাংলাদেশকে আগের চেয়ে বেশি সহায়তা দিতে চাচ্ছে। বৃহস্পতিবারের বৈঠকে তেমন প্রতিশ্র"তিই দিয়েছেন স্থানীয় প্রতিনিধিরা। তবে দাতাদেশ ও সংস্থার শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা আলোচনা করলে সবদিক দিয়েই ভালো হয়। সেখানে লুকোচুরির কিছু থাকে না। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা রাজনৈতিক সরকার। নীতি প্রণয়ন থেকে শুরু করে সবকিছুই খোলামেলাভাবে করতে চাই। কোনো বিষয়েই আমরা 'লুকোচুরি' করতে চাই না। সেপ্টেম্বরের বৈঠকে আমাদের ভিশন বা প্রজেকশন তাদের সামনে তুলে ধরবো। আর সে ভিশন বাস্তবায়নে তাদের সহায়তা চাইবো।" আসন্ন বাজেটে পিপিপি খাত সম্পর্কে অর্থমন্ত্রী জানান, এবারের বাজেটে (আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেট) একটি নতুন খাত সংযোজন করা হবে। রাজস্ব ও উন্নয়ন বাজেটের পাশাপাশি এবার সরকারি-বেসরকারি খাতের অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে একটি নতুন বাজেট করা হবে। স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের উন্নয়নে এটা করা হবে। আর এ জন্য মোটা অংকের থোক বরাদ্দ থাকবে। এই পিপিপি বাস্তবায়নে দাতাদের কাছে বাড়তি সহায়তা চাওয়া হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, "আজকের (বৃহস্পতিবার) বৈঠকে স্থানীয় পরামর্শক গ্র"পের প্রতিনিধিরা আমাদের পিপিপি কনসেপ্টের প্রশংসা করেছেন। আশা করছি তারা এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেবেন।" ১৯৯৭ সাল থেকে দাতাগোষ্ঠীর এ বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হতো। আগে এর নাম ছিল 'প্যারিস কনসোর্টিয়াম বৈঠক'। ২০০২ সাল পর্যন্ত প্যারিসেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ২০০৩ সাল থেকে এ বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হয়। তখন থেকে এর নাম বাংলাদেশ উন্নয়ন ফোরাম বা বিডিএফ বৈঠক। বিডিএফের সর্বশেষ বৈঠক ২০০৫ সালের এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত হয় । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২২২০ ঘ.