২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোজ্য তেলের দাম আরেক দফা বৃদ্ধির আভাস

সয়াবিন ও পাম তেলের দাম আরেক দফা বাড়তে পারে বলে শনিবার আভাস দিয়েছেন ব্যবসায়ীরা। এর কারণ হিসেবে তারা দাবি করছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে তাদের বেশি দামে তেল কিনতে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 07:30 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সয়াবিন ও পাম তেলের দাম আরেক দফা বাড়তে পারে বলে শনিবার আভাস দিয়েছেন ব্যবসায়ীরা। এর কারণ হিসেবে তারা দাবি করছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে তাদের বেশি দামে তেল কিনতে হয়েছে। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় ভোজ্যতেল পরিশোধক সমিতির সভাপতি আবদুর রউফ চৌধুরী বলেন, "আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়তে থাকায় দেশেও দাম বাড়বে। আমরা যে দামে কিনব, তার চেয়ে কম দামে তো বিক্রি করা সম্ভব নয়।" তিনি বলেন, "বর্তমানে যে তেল বিক্রি হচ্ছে, তা কিনেছি টন প্রতি ৭৪০ ডলারে। কিন্তু সর্বশেষ যে অর্ডার দিয়েছি, তাতে দাম পড়ছে টন প্রতি ৮৬২.৫৪ ডলার। ফলে নতুন চালান বাজারে আসার সঙ্গে সঙ্গে দাম বাড়বে।" শনিবার আন্তর্জাতিক বাজারে এই তেল টন প্রতি ৯১৫ ডলারে বিক্রি হয়েছে বলে উল্লেখ করে রউফ চৌধুরী বলেন, যদি আন্তজার্তিক বাজারে দাম না কমে তাহলে কমানোর উপায় নেই। এফবিসিসিআই সভাপতি আনিসুল হকের সঞ্চালনায় দেশের শীর্ষ আমদানিকারক, ব্যবসায়ী, পাইকারি ও খুচরা বিক্রিতা নেতৃবৃন্দ, ক্যাব, অর্থনীতিবিদ ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি রমজানে রীতিতে পরিণত হওয়া মূল্যবৃদ্ধি ঠেকানোর ব্যাপারে বৈঠকে আলোচনা করা হয়। আবদুর রউফ বলেন, বর্তমানে খোলা সয়াবিন তেল মিল গেটে ৭৩ টাকা কেজি দরে বিক্রি করা হলেও, নতুন চালানের সয়াবিন তেল মিল গেটেই প্রতি কেজি ৮৭.৮১ টাকায় বিক্রি করতে হবে। সেক্ষেত্রে খুচরা বাজারেও দাম বাড়বে। আগের চালানের মাত্র ১০ হাজার টনের মতো তেল অবশিষ্ট রয়েছে বলে দাবি করে তিনি বলেন, "এই তেলে আরো এক সপ্তাহ চলতে পারে। এরপরই বেশি দামের নতুন চালানের তেল বিক্রি করতে হবে।" আবদুর রউফ বলেন, রমজানে তেলের মূল্য কি দাঁড়াবে, তা নির্ভর করবে ওই সময়ের আন্তর্জাতিক বাজারের দামের ওপর। সা