২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিবি'র বৈঠকে যোগ দিতে শুক্রবার রাতে বালি যাচ্ছেন অর্থমন্ত্রী

উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যোগ দিতে সাত দিনের সফরে শুক্রবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার বালিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যোগ দিতে সাত দিনের সফরে শুক্রবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার বালিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার অর্থমন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি জানান, শুক্রবার রাত একটায় মালয়েশিয়া এয়ারলাইন্সে অর্থমন্ত্রী বালির উদ্দেশে ঢাকা ছাড়বেন। ৭ মে মধ্যরাতে তিনি দেশে ফিরবেন। অর্থমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও ইআরডি'র আরও দু'জন কর্মকর্তা এডিবি'র বৈঠকে যোগ দিতে বালি যাবেন বলে জানান শাহেদুর রহমান। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আবুল মাল আবদুল মুহিতের এটাই প্রথম বিদেশ সফর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএনএস/জিএনএ/