২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্প খাতকে সরকার রুগ্ন হতে দেবে না: অর্থমন্ত্রী

দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরী পোশাক শিল্প খাতকে সরকার রুগ্ন হতে দেবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, "আমাদের মোট রপ্তানির ৭৭ ভাগই আসে পোশাক শিল্প খাত থেকে। আমরা কোনভাবেই চাইনা এ শিল্প রুগ্ন হয়ে যাক। তাই তাদের সাময়িক অসুবিধা কীভাবে দূর করা যায় তা নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরী পোশাক শিল্প খাতকে সরকার রুগ্ন হতে দেবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, "আমাদের মোট রপ্তানির ৭৭ ভাগই আসে পোশাক শিল্প খাত থেকে। আমরা কোনভাবেই চাইনা এ শিল্প রুগ্ন হয়ে যাক। তাই তাদের সাময়িক অসুবিধা কীভাবে দূর করা যায় তা নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি।" অর্থমন্ত্রী বলেন, "জুন পর্যন্ত যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে পোশাক শিল্পকে হয়তো সহায়তা দেওয়া যাবে না। তবে আগামী বাজেটে তাদের জন্য সহায়তা থাকবে। নতুন বাজেটে কীভাবে প্যাকেজ দেওয়া যায় তা নিয়েও আমরা ভাবছি।" বৃহস্পতিবার বিকেলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, "বৈঠকে তারা জানিয়েছেন, তাদের এখন একটু সহায়তা দরকার। তাদের অর্ডার কমেছে, দামও কমেছে। জরুরি ভিত্তিতে তাদের সমস্যার সমাধান দরকার বলেও তারা বোঝানোর চেষ্টা করেছেন।" বিকেএমইএ সভাপতি ফজলুল হক সাংবাদিকদের বলেন, "আগামী বাজেটে আমরা কিছু নগদ সহায়তা পাবো বলে আশা করছি।" বৈঠকে বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী উপস্থিত ছিলেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএনএস/জিএনএ/২১০০ঘ.