২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বস্ত্র শিল্পের জন্য আর্থিক সহায়তা চান সালমান

বিশ্বমন্দার মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ী নেতা সালমান এফ রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে দেখা করে তিনি এ অনুরোধ জানান। তার সঙ্গে ছিলেন এফবিসিসিআই সভাপতি আনিসুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 08:48 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বমন্দার মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ী নেতা সালমান এফ রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে দেখা করে তিনি এ অনুরোধ জানান। তার সঙ্গে ছিলেন এফবিসিসিআই সভাপতি আনিসুল হক। বৈঠক শেষে এফবিসিসিআই'র সাবেক সভাপতি সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, "যেহেতু অর্থমন্ত্রী বলেছেন, এই প্রসেসটা (প্যাকেজ) অন গোয়িং (চলমান), সেহেতু কিছু কিছু খাতের জন্য এ প্যাকেজ রিভিউ (পুনর্বিবেচনা) করা উচিত বলে আমরা মনে করি। বিশেষ করে বস্ত্র খাতের জন্য নগদ আর্থিক সহায়তা বাড়ানো দরকার। কারণ মন্দায় বস্ত্র খাত খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি বস্ত্র কারখানাতেই বিপুল পরিমাণ সুতা অবিক্রিত অবস্থায় পড়ে রয়েছে। এ কারণে কারখানার মালিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে।" তিনি বলেন, "বস্ত্রখাতে ভারত আমাদের অন্যতম প্রধান প্রতিযোগী দেশ। সা