ঢাকা, এপিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) সহায়তায় বহুল আলোচিত ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি আবারো চালু করা সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। (বিস্তারিত)
এনজিও প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ আভাস দেন।
আলোচনায় বেশ কয়েকজন প্রতিনিধি ১০০ দিনের ওই কর্মসূচি চালুর প্রস্তাব করলে মুহিত বলেন, "ব্যাপক দুর্নীতির কারণে এ কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে। এনজিওগুলো সহযোগিতা করলে এ কর্মসূচি আবার চালু করা যেতে পারে।"
এ প্রসঙ্গে তিনি বলেন, "সরকার-এনজিও অংশীদারিত্বের ভিত্তিতে ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি পরিচালিত হতে পারে। 'সরকারি-বেসরকারি খাতের অংশীদারিত্বের' ভিত্তিতে সরকার দেশের উন্নয়নের যে পরিকল্পণা গ্রহন করেছে তার অংশ হিসেবেই এ কর্মসূচি পরিচালিত হতে পারে।"
আলোচনায় এনজিও প্রতিনিধিরা বলেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যকে সামনে রেখে সরকার জনগণকে 'দিন বদলের' যে প্রতিশ্র"তি দিয়ে ক্ষমতায় এসেছে আগামী বাজেটে তার প্রতিফলন যেন ঘটে।
সোমবার অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ, গণস্বাস্থ্যের প্রধান জাফরুল
bdnews24