২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে সহায়তার আশ্বাস ব্যবসায়ীদের

বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আর্থিকসহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেজন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম)--বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আর্থিকসহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেজন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন। তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশেরও দাবি জানান তারা। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা বলেছেন, এই ঘটনা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য ও দেশি-বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, "বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তারা নিহত হওয়ায় জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশের ইতিহাসে এটি একটি নৃশংস ঘটনা। আমরা ব্যবসায়ী স