ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় সাদামাটা লেনদেনের মধ্য দিয়ে সোমবার দিন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এদিন দেশের দুই বাজারেই আগের দিনের তুলনায় লেনদেন কমেছে।
বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়াই লেনদেন কম হওয়ার মূল কারণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ বলেন, "গত ক'দিনের বাজারের আচরণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে। দিয়েছে। এ কারণে তারা বিনিয়োগ থেকে বিরত রয়েছেন বলে মনে হচ্ছে।"
ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা বলছেন, খুচরা বিক্রেতাদের শেয়ার কেনার চেয়ে বিক্রির দিকেই বেশি ঝোঁক লক্ষ্য করা গেছে।
তবে আনোয়ার সিকিউরিটিজের একজন কর্মকর্তা জানান, খুচরা বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রতি ঝোঁক দেখা গেলেও বড়মাপের বিনিয়োগকারীদের এদিন শেয়ার কিনতে দেখা গেছে।
সোমবার বিভিন্ন ব্যাংকের শেয়ারের দাম বাড়লেও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম পড়েছে বলে জানান তিনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী হয়ে উঠলেও ঘণ্টাখানেকের মধ্যে তা পড়তে শুরু করে। তবে পরে আবারো ঊর্ধ্বমুখী হয় সূচক।
এদিন ডিএসইতে ৪১৭ কোটি টাকার ২ কোটি ২৩ লাখ ২৬ হাজার ১৮২টি শেয়ার লেনদেন হয়। রোববার লেনদেনের পরিমাণ ছিল ৫৬৬ কোটি টাকা।
এ বাজারে সাধারণ মূল্যসূচক ৩ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৫৯৪ দশমিক ২৫ পয়েন্টে। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক দশমিক ৪৫ পয়েন্ট বা দশমিক ০২ শতাংশ কমে হয়েছে ২১৪৭ দশমিক ৭১ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৯ দশমিক ১২ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ কমে ২০৫০ দশমিক ৩৭ পয়েন্ট হয়।
লেনদেনকৃত প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত ছিল ৫টির।
অন্যদিকে, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক ও সেবাখাতের শেয়ারের পাশাপাশি জ্বালানি খাতের শেয়ারের দাম খানিকটা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকে কিছুটা উন্নতি হয়েছে।
মোট ৫০ কোটি ৬৩ লাখ ৩২ হাজার টাকার মোট ৪২ লাখ ৯ হাজার ৪০৯টি শেয়ার লেনদেন হয়েছে এ বাজারে। আগের দিন লেনদেনের অঙ্ক ছিল ৬৩ কোটি ৭৬ লাখ ১৮ হাজার টাকা।
পাশাপাশি ৯৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৫৯টির দাম এবং ৭টির দাম অপরিবর্তিত ছিল।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১৫ দশমিক ০৮ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ বেড়ে ৭৯৬৪ দশমিক ৪৪ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ১৮ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ৩৬ শতাংশ বেড়ে হয়েছে ৫১৬২ দশমিক ২৮ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ২৬ দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ কমে ৬২৬৫ দশমিক ৬৮ পয়েন্ট হয়।
ডিএসইতে দিনের লেনদেনের তালিকার শীর্ষে ছিল সামিট পাওয়ার। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম দশমিক ২৭ শতাংশ বেড়ে এক হাজার ১০৬ টাকা হয়েছে।
এর পরে থাকা বেক্সিমকোর শেয়ারের দাম দশমিক ৮১ শতাংশ বেড়ে কমে ২০৭ টাকা ৩০ পয়সা হয়।
এছাড়া শীর্ষ দশে থাকা অন্য কোম্পানির মধ্যে রয়েছে বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, এস আলম কোল্ড রোল্ড স্টিল, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, আফতাব অটোমোবাইলস, ইস্টার্ন হাউজিং লি., তিতাস গ্যাস ও ডেসকো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/২১৪১ঘ.
bdnews24