ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের শেয়ার ছাড়ার ব্যাপারে সরকার 'সম্ভাব্য দ্রততম সময়ে' ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জিএম কাদের।
ঢাকা শেরাটন হোটেলে আয়োজিত শেয়ার বাজার মেলা থেকে বেরিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, "নতুন উড়োজাহাজ কেনার জন্য তহবিলের দরকার বলে বিমান শেয়ার বিক্রি করতে খুবই আগ্রহী।"
'নতুন প্রজন্মে'র দশটি উড়োজাহাজ কেনার জন্য বিমান ও যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। এসব বিমানের মধ্যে রয়েছে চারটি ৭৮৭-৮ 'ড্রিমলাইনার', চারটি ৭৭৭-৩০০ ইআর ও দু'টি ৭৩৭-৮০০।
তবে মন্ত্রী বলছেন, পূঁজি বাজারে শেয়ার ছাড়ার আগে বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রুপান্তর করার অধ্যাদেশটিকে সংসদের অনুমোদন পেতে হবে।
গত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে এক অধ্যাদেশে বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রুপান্তর করেছিল।
জিএম কাদের বলেন, "সংসদের অনুমোদন পাওয়ার পরপরই আমরা বাজারে শেয়ার ছাড়ার কার্যক্রম শুরু করব।"
এদিকে শেরাটনের উইন্টার গার্ডেনে তিনদিনের শেয়ার বাজার মেলা শুরু হয়েছে। বিনিয়োগকারীদের আরো সচেতন ও পূঁজি বাজার সম্পর্কে আগ্রহ বাড়াতে এই মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বলেন, পূঁজি বাজারে তালিকাভুক্ত করা হলে ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়ে যায়।
অনুষ্ঠানের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, শেরাটন ও সোনারগাঁও হোটেলকে পূঁজি বাজারে তালিকাভুক্ত করার বিষয়টিও তারা খতিয়ে দেখবেন। যদিও নতুন করে সাজসজ্জা ও আধুনিকায়নের জন্য নেওয়া ব্যাঙ্ক ঋণ পরিশোধে প্রতিষ্ঠান দু'টির কোন সমস্যা নেই বলে তিনি জানান।
রাষ্ট্র পরিচালিত পর্যটন কর্পোরেশন সম্পর্কে তিনি বলেন, "পর্যটন কর্পোরেশনের শেয়ার বাজারে ছাড়ার জন্য কিছু আইনের আধুনিকায়ন করতে হবে বলে কর্পোরেশনের ব্যাপারে আমরা কোন সিদ্ধান্ত নিইনি।"
জিএম কাদের বলেন, তারপরও মন্ত্রণালয় পর্যটন শিল্পের স
bdnews24