২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেডমার্ক বিল ২০০৯ সংসদে পাস

ট্রেডমার্ক বিল ২০০৯ জাতীয় সংসদে পাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেডমার্ক বিল ২০০৯ জাতীয় সংসদে পাশ হয়েছে। সংসদের গত ২৫ ফেব্র"য়ারির অধিবেশনে এই বিলটি উত্থাপন করা হয়। সেদিনই এই বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এর আগে, গত ১৬ ফেব্র"য়ারি মন্ত্রীসভার বৈঠকে ট্রেডমার্ক বিল ২০০৯ নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। বিলটি সংসদে উস্থাপনের পর বাছাই কমিটিতে পাঠনোর প্রস্তাব কন্ঠভোটে নাকচ হয়ে যায়। আন্তর্জাতিক বাণিজ্যের বর্তমান প্রেক্ষাপট, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ গ্রহণ এবং প্যারিস কনভেনশন ও ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইনটেলেকচুয়াল প্রপারটি রাইটস্ চুক্তি স্বাক্ষরকারী দেশ হিসাবে বাংলাদেশের এই চুক্তি অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে। আইন কমিশন প্রচলিত ট্রেডমার্কস আইন ১৯৪০ এবং মার্চেন্ডাইজ মার্কস অ্যাক্ট ১৮৮৯ সমন্বয় করে একটি একক ট্রেডমার্ক আইন ১৯৯৯ এর খসড়া প্রস্তুত করে। ২০০৮ সালের ছয় জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে ট্রেডমার্ক অধ্যাদেশ ২০০৮ চুড়ান্তভাবে অনুমোদিত হয়। ঐ বছরের ১২ জানুয়ারি রাষ্ট্রপতি অধ্যাদেশটি অনুমোদন করেন এবং ১৪ ফেব্র"য়ারি তা গেজেট আকারে প্রকাশ করা হয়। ১ জুলাই তা কার্যকর হয়। বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেডমার্ক অধ্যাদেশ ২০০৮ সংশোধন করা হয়। সংবিধানের বাধ্যবাধকতা প্রতিপালন ও জনস্বার্থে বাণিজ্য বান্ধব পরিবেশ অব্যাহত রাখার স্বার্থে ট্রেডমার্ক অধ্যাদেশ ২০০৮ এবং ট্রেডমার্ক (সংশোধনী) ২০০৯ এর বিধানগুলো প্রয়োজনীয় সমন্বয় করে 'ট্রেডমার্ক আইন ২০০৯' বিল প্রণয়ন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/পিসি/এইচএ/২২৩৫ঘ.