২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দা পুষিয়ে নিতে সরকারের কাছে বিজিএমইএ-র আট দফা প্রস্তাব

বিশ্ব অর্থনীতির মন্দার ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে আট দফা প্রস্তাব করেছে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে দশ শতাংশ নগদ সহায়তা, ব্যাংক ঋণের সুদ হ্রাস, ডিজেলে ভর্তুকি ও ভ্যাট রহিত করা ইত্যাদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 01:10 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির মন্দার ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে আট দফা প্রস্তাব করেছে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে দশ শতাংশ নগদ সহায়তা, ব্যাংক ঋণের সুদ হ্রাস, ডিজেলে ভর্তুকি ও ভ্যাট রহিত করা ইত্যাদি। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নতুন সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এসব প্রস্তাব তুলে ধরেন। ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) মন্দার ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে ছয় হাজার কোটি টাকার 'প্রণোদনামূলক বিশেষ প্যাকেজ' ঘোষণার সুপারিশ করার পরদিন বিজিএমইএ এ প্রস্তাব দিল। বিজিএমইএ সভাপতি পোশাক শিল্পের সা