২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধাভোগীদের নতুন তালিকা হচ্ছে

বয়স্ক, মুক্তিযোদ্ধা, বিধবা ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের নতুন তালিকা করবে সরকার। একইসঙ্গে আগামী বাজেটে (২০০৯-১০ অর্থবছর) সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সব ধরনের ভাতার পরিমাণ ও সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 03:04 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বয়স্ক, মুক্তিযোদ্ধা, বিধবা ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের নতুন তালিকা করবে সরকার। একইসঙ্গে আগামী বাজেটে (২০০৯-১০ অর্থবছর) সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সব ধরনের ভাতার পরিমাণ ও সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হবে। রোববার সচিবালয়ে বয়স্ক ভাতা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বয়স্ক ভাতাসহ অন্যান্য ভাতা এবং সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর প্রতিশ্র"তি দিয়েছিলাম। সে প্রতিশ্র"তি বাস্তবায়নের জন্য আমরা আজকের (রোববার) বৈঠকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সব ধরনের ভাতা বাড়ানোর পাশাপাশি সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।" কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অর্থাৎ প্রকৃত সুবিধাভোগীরা যাতে এ সুবিধা পায় তা নিশ্চিত করার জন্য নতুন তালিকা তৈরি করা হচ্ছে বলে তিনি জানান। নির্বাচিত সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এ নতুন তালিকা তৈরি করবেন বলে জানান মন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, "বিগত বিএনপি-জামায়াত জোট সরকার অনির্বাচিত গ্রাম সরকারের করা তালিকা অনুযায়ী বয়স্ক ভাতাসহ অন্যান্য ভাতা দিত। তত্ত্বা