২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেমিটেন্স প্রবাহে এখনও বিশ্ব মন্দার প্রভাব পড়েনি

দেশের অর্থনীতির অন্যতম প্রধান সূচক প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব এখনও পড়েনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 07:17 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ ২৪ ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, ৪ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম)- দেশের অর্থনীতির অন্যতম প্রধান সূচক প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব এখনও পড়েনি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ফেব্র"য়ারি মাসে ৭৮ কোটি ৪৫ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। গত বছরের ফেব্র"য়ারি মাসে রেমিটেন্স এসেছিল ৬৮ কোটি ৯৩ লাখ ডলার। তবে জানুয়ারি মাসের তুলনায় ফেব্র"য়ারি মাসে রেমিটেন্স কিছুটা কমেছে। জানুয়ারি মাসে রেকর্ড ৮৫ কোটি ৯০ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার রাতে বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "আমাদের রেমিটেন্স প্রবাহে এখনও বিশ্ব মন্দার প্রভাব পড়েনি। তবে ভবিষ্যতে পড়বে কিনা-এ বিষয়টি নিয়ে আমরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি।" তিনি জানান, বিদেশ থেকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে আমাদের শ্রমিকরা ফেরত না আসলে আমাদের রেমিটেন্সে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এ বিষয়টিই এখন গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন গভর্নর। সালেহউদ্দিন আহমেদ বলেন, জানুয়ারি মাসের চেয়ে ফেব্র"য়ারি মাসে রেমিটেন্স কিছুটা কমলেও এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। জানুয়ারি মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। অর্থ বছরের বাকি ছয় মাসের সঙ্গে তুলনা করলে দেখা যাবে ফেব্র"য়ারি মাসে রেমিটেন্স কমেনি। বরং অনেক মাসের চেয়ে বেশি এসেছে বলে জানান গভর্নর। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০০৮-০৯ অর্থ বছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্র"য়ারি) মোট ৬১৪ কোটি ৮২ লাখ (৬ দশমিক ১৫ বিলিয়ন) ডলারের রেমিটেন্স দেশে এসেছে। যা গত অর্থ বছরের (২০০৭-০৮) একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি। ২০০৭-০৮ অর্থ বছরের জুলাই-ফেব্র"য়ারি সময়ে ৪৮৪ কোটি ০৫ (৪ দশমিক ৮৪ বিলিয়ন) ডলারের রেমিটেন্স দেশে এসেছিল। ২০০৭-০৮ অর্থ বছরের পুরো সময়ে ৭৯১ কোটি ৪৮ লাখ (৭ দশমিক ৯১ বিলিয়ন) ডলারের রেমিটেন্স দেশে এসেছিল। চলতি অর্থ বছরে সব মিলিয়ে ৯০০ কোটি (৯ বিলিয়ন) ডলারের বেশি রেমিটেন্স দেশে আসবে বলে আশা প্রকাশ করেন গভর্নর। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে ৮২ কোটি ০৭ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছে। আগস্ট মাসে আসে ৭২ কোটি ১৯ লাখ ডলার। এছাড়া সেপ্টেম্বরে ৭৯ কোটি ৪৫ লাখ ডলার, অক্টোবরে ৬৪ কোটি ৮৫ লাখ ডলার, নভেম্বরে ৭৬ কোটি ১৪ লাখ ডলার এবং ডিসেম্বরে ৭৫ কোটি ৮০ লাখ ডলারের রেমিটেন্স দেশে আসে। বিডিনিউজ ২৪ ডটকম/এআরএইচ/এজে/জিএনএ/১৩০০ ঘ.