২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কোন ব্যাংক স্থাপনের প্রয়োজনীয়তা দেখছে না সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সোমবার বলেছেন, সরকার দেশে এ মুহূর্তে নতুন কোন ব্যাংক স্থাপনের প্রয়োজনীয়তা দেখছে না। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 12:47 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা,ফেব্র"য়ারি ০২(বিডিনিউজ ২৪ ডটকম)--- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সোমবার বলেছেন, সরকার দেশে এ মুহূর্তে নতুন কোন ব্যাংক স্থাপনের প্রয়োজনীয়তা দেখছে না। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। সাংসদ গোলাম দস্তগীর গাজী ও জাকির হোসেনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন," দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্যাংকিং সেবার চাহিদার নিরিখে নতুন কোন ব্যাংক স্থাপনের প্রয়োজনীয়তা আছে বলে সরকারের কাছে প্রতীয়মান হয় না। নতুন করে বাণিজ্যিক ব্যাংক স্থাপনেরও আপাতত পরিকল্পনা নেই।" দেশে বর্তমানে বেসরকারি ব্যাংকের সংখ্যা ৩০টি বলে উল্লেখ করেন তিনি। এদিকে চলতি অর্থ বছরে এ পর্যন্ত ২২ হাজার ৩শ' ৮৬ কোটি ৩০ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। জাতীয় সংসদে রোববারের প্রশ্নোত্তর পর্বে রাজশাহীর সাংসদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সাংসদ রহমত আলীর প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু জানান, চলতি অর্থ বছরে মোট রাজস্ব আয়ের মধ্যে জানুয়ারি পর্যন্ত মোবাইল কোম্পানীগুলো থেকে তিন হাজার একশ'২২ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। এর মধ্যে গ্রামীণ ফোন থেকে আয় হয়েছে এক হাজার সাতশ' ৬০ কোটি ৩৫ লাখ, বাংলালিংক থেকে ৬৩০ কোটি ৭৯ লাখ, একটেল থেকে ৫৫২ কোটি ৬৩ লাখ, সিটিসেল থেকে ১১৮ কোটি ৩৩ লাখ, টেলিটক থেকে ২৯ কোটি ১৪ লাখ এবং ওয়ারিদ থেকে ৩০ কোটি ৯৩ লাখ টাকা। আওয়ামী লীগের সাংসদ বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন," দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে কর্মসংস্থান ব্যাংকের শাখা স