২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের বিপুল বিজয়

দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরী পোষাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরী পোষাক প্রস্তুত ও রপ্তানীকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচনে আব্দুস সালাম মুর্শেদীর নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ বিপুল বিজয় অর্জন করেছে। ২৭ পরিচালক পদের সবকটিতেই সম্মিলিত পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 06:02 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরী পোষাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরী পোষাক প্রস্তুত ও রপ্তানীকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচনে আব্দুস সালাম মুর্শেদীর নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ বিপুল বিজয় অর্জন করেছে। ২৭ পরিচালক পদের সবকটিতেই সম্মিলিত পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সম্মিলিত পরিষদ দলনেতা সালাম মুর্শেদী পেয়েছেন ১৫৬৪ ভোট (ঢাকায় ১২৬৪ ও চট্টগ্রামে ৩০০)। ফোরামের দলনেতা শাহাদৎ হোসেন কিরণ পেয়েছেন ১০৭৭ ভোট (ঢাকায় ৮৭৮ও চট্টগ্রামে ১৯৯)। মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রামে বিজিএমএই কার্যালয়ে দুই বছর মেয়াদী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে প্রায় ১ ঘন্টা পর সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে ভোট গণনা শুরু হয়। বিজিএমইএ নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) অনিসুজ্জামান মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, বিজিএমইএ'র ইতিহাসে এবার সর্বোচ্চ সংখ্যক সদস্য ভোট দিয়েছেন। তিনি জানান, ঢাকা এবং চট্রগ্রাম মিলে এবার ভোট পড়েছে ৯০.৬২ শতাংশ। ঢাকায় মোট ২ হাজার ১২২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৯৩৪ জন। ভোট পড়ার হার ৯০.৬৭ শতাংশ। চট্রগ্রামে ৫৫৬ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫০৩ জন। ভোটের হার ৯০.৪৭ শতাংশ। দুই কেন্দ্র মিলে গড়ে ভোট পড়েছে ৯০ দশমিক ৬২ শতাংশ। নির্বাচনে এনভয় গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মুর্শেদীর নেতৃত্বে সম্মিলিত পরিষদ এবং ডেকো গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক এম শাহাদৎ হোসেন কিরণের নেতৃত্বে ফোরাম গ্র"প প্রতিদ্বন্দ্বিতা করে। ২৭ জন পরিচালক নির্বাচিত করার লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রামে বিজিএমইএ কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্টিত হয়। নির্বাচনে ঢাকায় সম্মিলিত পরিষদের নির্বাচিত ২০ জন পরিচালক হচ্ছেন-এনভয় গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মুর্শেদী, ওনাস গার্মেন্টস লিমিটেডের শফিউল ইসলাম (মহিউদ্দিন), ইসলাম গার্মেন্টস লিমিটেডের আতিকুল ইসলাম, ষ্টারলিং অ্যাপারেলস লিমিটেডের সিদ্দিকুর রহমান, সমাহার সুয়েটারস লিমিটেডের নাহিদ হাসান, ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিমিটেডের শহিদুল্লাহ আজিম, লা-বেলে সুয়েটার্স লিমিটেডের রিয়াজ-বিন-মাহমুদ সুমন, শান্তা অ্যাপারেলস লিমিটেডের খন্দকার জামিল উদ্দিন, ফ্যাম সুয়েটারস লিমিটেডের মশিউল আজম সজল, গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের খন্দকার রফিকুল ইসলাম, শিফা অ্যাপারেলস লিমিটেডের সিরাজুল ইসলাম লিটন, ডাইনেস্টি সুয়েটার (বিডি) লিমিটেডের জাহিদ আকবর চৌধুরী, লিরিক ফ্যাশন ওয়্যার লিমিটেডের ইমরুল আনোয়ার লিটন, সামারন ফ্যাশন লিমিটেডের বাদল রায়, জায়ান্ট অ্যাপারেলস লিমিটেডের ফারুক হাসান, তুসুকা ফ্যাশন লিমিটেডের আরশাদ জামাল দীপু, মেডিটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের কাজী জাকির হোসেন, তাহমিনা নিটওয়্যার লিমিটেডের এছার আহমেদ খান তানিম, এভারগ্রিন সুয়েটারস লিমিটেডের মোহাল্ফ