২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ নির্বাচন, প্রতিদ্বন্দ্বী দুই নেতার নানা প্রতিশ্রুতি

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর আসন্ন নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের নেতাই খাতটির উন্নয়নে নানা প্রতিশ্র"তি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 11:14 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)-- তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর আসন্ন নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের নেতাই খাতটির উন্নয়নে নানা প্রতিশ্র"তি দিয়েছেন। সভাপতি নির্বাচিত হলে পোশাক শিল্পের রপ্তানি বাড়ানো, নানা ধরণের আর্থিক ও কারিগরি সহায়তা ও শ্রমিক স্বার্থ সংরক্ষণসহ নানা বিষয় নিয়ে কাজ করবেন বলে রোববার তারা বিডিনিউজ ২৪ ডটকমকে জানিয়েছেন। বিশ্ব অর্থনৈতিক সঙ্কটের প্রতিক্রিয়া থেকে এ খাতকে রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন তারা। মঙ্গলবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এ নির্বাচন হবে। এতে ২৭ টি পরিচালক পদের জন্য আব্দুস সালাম মুর্শেদীর নেতৃত্বে সম্মিলিত পরিষদ এবং এম শাহাদৎ হোসেন কিরণের নেতৃত্বে ফোরাম গ্র"প প্রতিদ্বন্দ্বিতা করছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানী ও চট্টগ্রামে বিজিএমইএ কার্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটারের সংখ্যা ২৬৭৮। ঢাকা থেকে ২০ জন এবং চট্টগ্রাম থেকে ৭ জন পরিচালক নির্বাচিত করা হবে। সম্মিলিত পরিষদের নেতা আব্দুস সালাম মুর্শেদী রোববার বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "সভাপতি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে বিশ্ব অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে পোশাক শিল্প খাতের প্রবৃদ্ধি নিশ্চিত করা। এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের নিয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠনের সুপারিশ করবো।" পোশাক শিল্প খাতকে আপৎকালীন সহায়তা দেওয়ার জন্য সরকারের কাছে দু'হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের সুপারিশ করা হবে বলে জানিয়ে তিনি বলেন, "মন্দা বা যে কোনও ধরনের বিরুপ পরিস্থিতি মোকাবিলায় একটি তহবিল গঠন করা প্রয়োজন। এ তহবিল থেকে ২ থেকে ৫ শতাংশ হারে সুদে ঋণ দেওয়ার সুপারিশ করা হবে।" এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পে স্বল্প সুদে বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার যে ঋণ তহবিল রয়েছে তা বাড়িয়ে ৫০০০ হাজার কোটি টাকা এবং পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনেরও সুপারিশ করবেন বলে জানিয়েছেন মুর্শেদী। ডেকো গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক এম শাহাদাত হোসেন কিরণও বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, সভাপতি নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রতিক্রিয়া থেকে পোশাক শিল্পকে রক্ষা করা। এছাড়া এ খাতের প্রবৃদ্ধি নিশ্চিত করাও তার অন্যতম লক্ষ্য। কিরণ বলেন, "যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দার প্রতিক্রিয়া কাটিয়ে ওঠার জন্য সরকার তাদের শিল্প প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিচ্ছে। কিন্তু আমাদের এখানে দেওয়া হচ্ছে না। সভাপতি নির্বাচিত হলে সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা আদায়ের চেষ্টা করবো।" দেশের পোশাক শিল্পে ২৫ শতাংশ জনবলের অভাব রয়েছে উল্লেখ করে কিরণ জানান তিনি নতুন প্রশিক্ষণ কেন্দ্র খুলে দক্ষ জনবল বাড়ানোর ওপর গুরুত্ব দেবেন এবং রুগ্ন শিল্প প্রতিষ্ঠানকে চাঙ্গা করার চেষ্টা করবেন। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন, কম সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা ও শ্রমিক স্বার্থ সংরক্ষণ নিয়েও কাজ করার কথা জানিয়েছেন এই দুই প্রার্থী। বিডিনিউজ ২৪ ডটকম/আরবি/টিআর/এসকে/১৭২১ঘ.