২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা কথা বলি বেশি, লিখি কম : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, জাতি হিসেবে আমরা কথা বলি বেশি, লিখি কম। এজন্য আমাদের দেশে প্রকাশিত গ্রন্থের সংখ্যা তুলনামূলকভাবে কম। এমনকি প্রতিবেশি দেশের তুলনায় আমাদের পাঠ্য-পুস্তকের সংখ্যাও অনেক কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 12:29 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, জাতি হিসেবে আমরা কথা বলি বেশি, লিখি কম। এজন্য আমাদের দেশে প্রকাশিত গ্রন্থের সংখ্যা তুলনামূলকভাবে কম। এমনকি প্রতিবেশি দেশের তুলনায় আমাদের পাঠ্য-পুস্তকের সংখ্যাও অনেক কম। মন্ত্রী বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক জীবন ইসলাম রচিত 'একদিন যমুনায়' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআই'র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, সাংবাদিক এরশাদ মজুমদার, প্রকাশনা সংস্থা 'মৃদুল প্রকাশন'র মিজানুর রহমান বক্তব্য রাখেন। খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, যারা লেখালেখি করেন সমাজে তারা সম্মানিত হন। যেকোন পেশায় আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে সাফল্য অর্জন সম্ভব। এ প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধ-ফেরত সব মার্কিন সৈন্যকে সেনাবাহিনীতে স্থান দেয়া সম্ভব হয়নি। ফলে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যাপক কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা কর হয়। প্রশিক্ষণ নিয়ে তারা নিজ নিজ পেশাগত ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তাই সমাজের প্রতিটি পেশাকেই যথাযথ মূল্যায়ন করতে হবে। বিডিনিউজ ২৪ ডটকম /এমকে/এইচএ/২৩২৪ঘ.