ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সরকারি-বেসরকারি সব ফাউন্ডেশনকে পুঁজিবাজারে সম্পৃক্ত করার চিন্তাভাবনা করছে সরকার।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সরকারের এ পরিকল্পনার কথা জানান।
মন্ত্রী বলেন, "আমাদের দেশে এখন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, এনজিও ফাউন্ডেশনসহ সরকারি-বেসরকারি পর্যায়ে অনেক ফাউন্ডেশন হয়েছে। এদের হাতে যে পয়সা আছে তা বিনিয়োগের সুযোগ নেই। আমি কয়েকদিন ধরে দেশে কর্মরত ফাউন্ডেশনগুলোকে পুঁজিবাজারে সম্পৃক্ত করার কথা ভাবছি।"
"ফাউন্ডেশনগুলোর শেয়ার বাজারে ছাড়া (প্রাথমিক শেয়ার ইস্যু) উচিৎ বলে আমি মনে করি।"
মিউচ্যুয়াল ফান্ডের মধ্যমেও তারা (ফাউন্ডেশন) পুঁজিবাজারে অর্
bdnews24