২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০০ কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অবকাঠামো খাতে ৫০০ কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 03:40 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অবকাঠামো খাতে ৫০০ কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। একনেকের এক বৈঠকে মঙ্গলবার এই অনুমোদন দেয়া হয়। প্রকল্প দুটি হচ্ছে ২৭৫ কোটি টাকার জেলা সড়ক উন্নয়ন প্রকল্প (বরিশাল অঞ্চল) এবং ২২৫ কোটি টাকার জেলা উন্নয়ন প্রকল্প (রাজশাহী অঞ্চল)। দুটি প্রকল্পই সম্পূর্ণ সরকারি অর্থে বাস্তবায়িত হবে। বরিশাল অঞ্চলের উন্নয়ন প্রকল্পের আওতায় বিভাগের বিভিন্ন জেলায় ৭৫৮ দশমিক ৬০ কিলোমিটার সড়কের উন্নয়ন করা হবে। জেলাগুলো হচ্ছে বরিশাল, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, শরিয়তপুর এবং মাদারীপুর। এছাড়া রাজশাহী অঞ্চলের উন্নয়ন প্রকল্পের আওতায় ৭১২ দশমিক ৭০ কিলোমিটার সড়কের উন্নয়ন করা হবে। এ বিভাগের যে সব জেলার সড়ক উন্নয়ন করা হবে সেগুলো হচ্ছে রাজশাহী, পাবনা, নাটোর, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ ও সিরাজগঞ্জ। এ দুটি প্রকল্পের কাজই ২০০৯ সালের পহেলা জানুয়ারি শুরু হওয়ার কথা। আর শেষ হবে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর। যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্প দু'টি বাস্তবায়ন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিআর/২১৩৩ ঘ.