২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরও ছয়মাস

সুগন্ধিসহ সব ধরনের চাল রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয়মাস বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুগন্ধিসহ সব ধরনের চাল রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয়মাস বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়। আগামী শুক্রবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। বৃহস্পতিবারই চাল রপ্তানির ওপর জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। খাদ্য সংকট এবং চালের দামের উর্ধ্বগতি ঠেকাতে বিগত তত্ত্বাবধায়ক সরকার প্রথমবারের মতো চাল রপ্তানি নিষিদ্ধ করে। পরে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত জুন মাসে এর মেয়াদ ছয় মাস বাড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/জিএনএ/২২৫৫ঘ.