২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী কল্যাণ ব্যাংক শিগগিরই: অর্থমন্ত্রী

প্রবাসী কল্যাণ ব্যাংক শিগগিরই প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 05:43 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

সিলেট, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী কল্যাণ ব্যাংক শিগগিরই প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, "দেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপন করে সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করতে চাচ্ছে।" শনিবার সন্ধ্যায় সিলেটের একটি হোটেলে ব্র্যান্ড ফোরাম আয়োজিত তিন দিনের অনুষ্ঠানের সমাপনী দিনে তিনি এ কথা বলেন। দেশের ব্যবসা-বাণিজ্যে প্রবাসীদের অংশগ্রহণ অর্থনীতির ভিত মজবুত করছে জানিয়ে মুহিত বলেন, প্রবাসীদের আরো বিনিয়োগের সুযোগ করে দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.