২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর দর ডাকা হবে ফ্রেব্র"য়ারির মধ্যেই : অর্থমন্ত্রী

আগামী বছরের ফেব্র"য়ারি মাসের মধ্যেই পদ্মা সেতু নির্মাণের দর ডাকা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 12:47 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী বছরের ফেব্র"য়ারি মাসের মধ্যেই পদ্মা সেতু নির্মাণের দর ডাকা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এদিকে বহুল প্রতীক্ষিত সেতুটির নির্মাণ ব্যয় বেড়ে ২ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলেও জানিয়েছেন তিনি। সোমবার পদ্মা সেতু অর্থায়ন বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "শুরুতে পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। আজকের (সোমবার) বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তা বেড়ে হয়েছে ২ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারে।" পদ্মা সেতু চালু হলে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ১ দশমিক ২ শতাংশ বাড়বে বলে মনে করেন যোগাযোগমন্ত্রী আবুল হোসেন। কবে সেতুর নির্মাণ কাজ শুরু হবে এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, "আগামী মাসের (জানুয়ারি) মধ্যে সেতু নির্মাণে অর্থায়নকারী পাঁচ দাতা সংস্থার সঙ্গে অর্থায়ন চুক্তিসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হবে। এর পর ফেব্র"য়ারি মাসের মধ্যে টেন্ডার (দরপত্র) আহ্বান করা হবে।" "এটা আপনাদের (সাংবাদিক) নিশ্চিত করে বলতে পারি এই সরকারের মেয়াদেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে। আর শেষও হবে আমাদের সরকারের সময়েই।" বলেন মুহিত। অর্থমন্ত্রী জানান, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক ১ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ-সহায়তা দেবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেবে ৫৫০ মিলিয়ন ডলার। জাপান ইন্টারন্যাশনাল ব্যাংক অব কো-অপারেশন (জেবিআইসি) দেবে ৩০০ মিলিয়ন ডলার। ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) দেবে ১২০ মিলিয়ন ডলার। আর আবুধাবী ডেভেলপমেন্ট ফান্ড (আবুধাবী ফান্ড) দেবে ৩১ মিলিয়ন ডলার। বাকি ১৪০ মিলিয়ন ডলার স্থানীয়ভাবে বন্ড ছেড়ে বা অন্য কোনোভাবে যোগান দেওয়া হবে বলে জানান তিনি। পদ্মা সেতু নির্মাণের 'লিড ডোনার' কাকে করা হয়েছে-এ প্রশ্নের উত্তরে যোগাযোগমন্ত্রী আবুল হোসেন বলেন, "এখনও লিড ডোনার চূড়ান্ত করা হয়নি। বিশ্বব্যাংক অথবা এডিবি'র মধ্যে যে কাউকে লিড ডোনার নির্বাচন করা হবে। প্রধানমন্ত্রী দেশে ফিরলেই তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।" বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এডিবিকে 'লিড ডোনার' চূড়ান্ত করা হয়েছিল। তখন এডিবি এ সেতু নির্মাণে ৩৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছিল। আর বিশ্বব্যাংক ৩০০ মিলিয়ন ডলার দেবে বলে প্রতিশ্র"তি দিয়েছিল। সে সময় এডিবি'র সহায়তা বেশি এবং সেতু নির্মাণে নকশা প্রণয়নের কাজ এডিবি করছিল বলে তাদের লিড ডোনার করা হয়েছিল। বিশ্বব্যাংক বেশি সহায়তা দিচ্ছে বলে তাদের লিড ডোনার করা হবে কিনা-এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ছিল একটি ভাসমান সরকার। তারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে না। আর তারা কোনো সিদ্ধান্ত নিলেও নির্বাচিত সরকার তা পরিবর্তন করতে পারে।" "তবে বেশি টাকা দিলেই যে লিড ডোনার হবে-এমন কোনো কথা নেই। কম সহায়তা দিলেও লিড ডোনার নির্বাচন করা হতে পারে। প্রধানমন্ত্রীই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।"-বলেন মুহিত। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুর প্রস্থ হচ্ছে ২৩ দশমিক ৬ মিটার। মুহিত বলেন, পদ্মা সেতু চালু হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে দশের অন্যান্য জেলার যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হবে। ওই অঞ্চলে অনেক শিল্প-প্রতিষ্ঠান গড়ে উঠবে। দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী ছাড়াও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, অর্থ সচিব মোহাম্মদ তারেক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়াসহ সংশ্লিস্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/জিএনএ/১৭৪৮ঘ.