ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন ক্রয় আইন (পিপিএ) নিয়ে বৃহৎ কয়েকটি ঋণদাতা গোষ্ঠীর সাম্প্রতিক আপত্তির প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তাদের সঙ্গে সরকারের কোনো মতবিরোধ হবে না।
বিশ্বব্যাংক ও এডিবির (এশীয় উন্নয়ন ব্যাংক) আপত্তির মুখে নতুন করে আইন সংশোধন করা হবে কিনা-এ প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার অর্থমন্ত্রী সাংবাদিকদের নেতিবাচক জবাব দেন।
মুহিত বলেন, "না, নতুন করে আইন সংশোধনের কোনো প্রয়োজন হবে না। স্থানীয় কেনাকাটার ক্ষেত্রে দাতা সংস্থাগুলো যদি আমাদের (বাংলাদেশের) ক্রয় আইনের বদলে তাদের ক্রয় নীতিমালা অনুসরণ করে তাতে কোনো ক্ষতি নেই। অর্থ পাওয়াটাই গুরুত্বপূর্ণ।"
"তাদের (দাতাদের) সাহায্যপুষ্ট প্রকল্পগুলো তাদের সঙ্গে সম্মানজনক আলোচনার ভিত্তিতেই বাস্তবায়ন করা হবে। বিষয়টি নিয়ে কোনো ধরনের মতবিরোধ হবে না," বলেন মুহিত।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি দপ্তরে ঋণ ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনার শেষে তিনি এ কথা বলেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ সেমিনারের আয়োজন করে।
স
bdnews24