২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্জিন লোনের জন্য সীমা বেঁধে দিয়েছে এসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের বিপরীতে মার্জিন লোন দেওয়ার ক্ষেত্রে সীমা বেঁধে দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 01:53 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের বিপরীতে মার্জিন লোন দেওয়ার ক্ষেত্রে সীমা বেঁধে দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পিই অনুপাত ৭৫ পয়েন্টের বেশি থাকা প্রতিষ্ঠানের শেয়ার কিনতে বিনিয়োগকারীরা ঋণ সুবিধা পাবেন না। কোম্পানির শেয়ারের সর্বশেষ বাজারমূল্যকে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দিয়ে ভাগ করলে পিই অনুপাত পাওয়া যায়। যে প্রতিষ্ঠানের পিই যত বেশি সে প্রতিষ্ঠানকে বিনিয়োগের জন্য তত ঝুঁকিপূর্ণ মনে করা হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি-র সভায় বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সদস্য মনসুর আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এসইসি সিদ্ধান্ত নিয়েছে ৭৫ পয়েন্টের বেশি পিই থাকা প্রতিষ্ঠানের শেয়ার কিনতে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ ফার্মগুলো এখন থেকে আর মার্জিন লোন দিতে পারবে না।" বিনিয়োগকারীদের হাতে থাকা শেয়ারের বিপরীতে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ ফার্মগুলো এ মার্জিন লোন দিয়ে থাকে। মার্জিন লোনের ব্যাপারে বাজার নিয়ন্ত্রক সংস্থার এটি সা