২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে সাইফ পাওয়ারের সঙ্গেই চুক্তি

সিসিটি পরিচালনায় অবশেষে সাইফ পাওয়ার টেকের সঙ্গেই চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 01:16 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিসিটি পরিচালনায় অবশেষে সাইফ পাওয়ার টেকের সঙ্গেই চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বেসরকারি এ ঠিকাদারি প্রতিষ্ঠানটি আগামী ১৫ ডিসেম্বর থেকে তিন বছর ১৫৫ টাকা দরে প্রতি কন্টেইনার হ্যান্ডলিং (জাহাজ থেকে ওঠানো-নামানো, সংরক্ষণ ও সরবরাহ) এর কাজ করবে। বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ এবং সাইফ পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। বর্তমানে সাইফ পাওয়ার ৫০৫ টাকা দরে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে (সিসিটি) কন্টেইনার হ্যািন্ডলিংয়ের কাজ করলেও দরপত্রে ১৫৫ টাকা উল্লেখ করায় বন্দর সংশ্লিষ্টরা বলছিলো, এ দর রহস্যজনক। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দরপত্র মূল্যায়ন কমিটির প্রতিবেদনের পর বন্দরের সঙ্গে সাইফ পাওয়ার টেকের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন চুক্তির আওতায় সাইফ পাওয়ার আগামী ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু করবে।" ২০০৬ সালের জুনে সিসিটি'র চারটি রেল মাউন্টেড গ্যান্ট্রি (আরএমজি) ক্রেন পরিচালনার জন্য সাইফ পাওয়ার টেককে দরপত্রের মাধ্যমে ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। পরে জরুরি অবস্থা চলাকালীন সময়ে এ প্রতিষ্ঠানকে সিসিটি'র কন্টেইনার হ্যান্ডলিংয়ের সমন্বিত দায়-দায়িত্ব দিয়ে প্রতি কন্টেইনারে ১২০০ টাকা করে বিল দেয়া হয়। সাইফ পাওয়ার টেকের সাথে চুক্তির মেয়াদ ছিল ২০০৮ সালের ৪ আগস্ট পর্যন্ত। ওই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ২০০৮ সালের ২৬ মে সিসিটি'র জন্য দরপত্র আহবান করা হয়। এতে ১১ টি দরপত্র জমা পড়ে এবং এতে ঠিকাদারি প্রতিষ্ঠান এভারেস্ট এন্টারপ্রাইজ প্রতি কন্টেইনার ৪৫৩ টাকা দর দিয়ে সর্বনিু দরদাতা হিসেবে গণ্য হয়। এতে সাইফ পাওয়ার টেক এর দর ছিল প্রতি কন্টেইনার ৫০৫ টাকা। কিন্তু প্রায় সাতমাস পর এভারেস্ট এন্টারপ্রাইজের দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহবান করা হয়। দ্বিতীয় দরপত্রে এছাক ব্রাদার্স ৩৪০ টাকা দর দিয়ে সর্বনিু দরদাতা হিসেবে গণ্য হয়। এ বছরের ২ ফেব্র"য়ারি ৩ বছর মেয়াদে সিসিটি পরিচালনার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে এছাক ব্রাদার্সের চুক্তি হয়। ১৫ জুন সাইফ পাওয়ার টেক থেকে টার্মিনাল পরিচালনার দায়-দায়িত্ব এছাক ব্রাদার্সকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা পরবর্তীতে সংসদীয় কমিটির সুপারিশে মন্ত্রণালয় স্থগিত করে। পরে ৮ অক্টোবর বন্দর কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের নির্দেশে এছাক ব্রাদার্সের সঙ্গে সম্পাদিত চুক্তিটি বাতিল করে। সর্বশেষ এ বছরের ৫ নভেম্বর সিসিটিতে কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য ডাকা দরপত্রে সাতটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়। এবারে সাইফ পাওয়ার টেক লিমিটেড তিন বছরে ৯ লাখ টিইইউ'স সমন্বিত কন্টেইনার হ্যান্ডলিং কাজের জন্য ১৩ কোটি ৯৫ লাখ টাকা দর দিয়েছে। যা ৭টি ঠিকাদারি প্রতিষ্ঠানের দরের মধ্যে সর্বনিু। সে হিসেবে সিসিটিতে প্রতিটি কন্টেইনার সমন্বিত হ্যান্ডলিংয়ের জন্য দর পড়বে ১৫৫ টাকা। এছাড়া দরপত্রে অংশ নেয়া ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকো প্রতি কন্টেইনার ২৩৮ দশমিক ৬৪ টাকা দরে তিন বছরের জন্য ২১ কোটি ৪৭ লাখ ৮০ হাজার টাকা, এ অ্যান্ড জে ট্রেডার্স ২৫৫ টাকা দরে ২২ কোটি ৯৫ লাখ, এভারেস্ট এন্টারপ্রাইজ ৩৮৬ টাকা দরে ৩৪ কোটি ৭৪ লাখ, ফজলে অ্যান্ড সন্স ৩৮৮ দশমিক ৮৩ টাকা দরে ৩৪ কোটি ৯৯ লাখ ৫০ হাজার, এম এইচ চৌধুরী লিমিটেড ৪০৩ টাকা দরে ৩৬ কোটি ২৭ লাখ এবং নওয়াব অ্যান্ড কোম্পানি ৭৩৩ টাকা দরে ৬৬ কোটি টাকা দর প্রস্তাব করেছিলো। দরপত্রে অংশ নেওয়া সাতটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাগজপত্র বন্দরের পরিচালক (অর্থ) মোশাররফ হোসেনের নেতৃত্বে গঠিত সাত সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটি যাচাই বাছাই শেষে বন্দর কর্তৃপক্ষের নিকট জমা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯৩০ ঘ.