২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমদ-আল-কবির রূপালি ব্যাংকের চেয়ারম্যান

ড. আহমদ-আল-কবিরকে রূপালি ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 04:42 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ড. আহমদ-আল-কবিরকে রূপালি ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ করেছে সরকার। রূপালী ব্যাংক লিমিটেডের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যসোসিয়েশনের ১১৭ ধারা অনুযায়ী, তিন বছরের জন্য তাকে নিয়োগ করা হয়েছে বলে রোববার অর্থমন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়। আহমদ-আল-কবির আরটিএম ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএনএস/এইচএ/২২৪০ ঘ.