ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বেতন স্কেল, ২০০৯ এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল, ২০০৯ এর সরকারি আদেশ ওয়েবসাইটে দেখা যাবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ওয়েবসাইটে (www.mof.gov.bd) এটি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে আরো বলা হয়, বেতন নির্ধারণ সংক্রান্ত যাবতীয় ফরমও একই ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এইচএ/২০৪৯ ঘ.
bdnews24