২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এসএমই মেলা ১ ডিসেম্বর থেকে

চিটাগাং উইমেন চেম্বারের উদ্যোগে ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী শিল্প পণ্য মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 06:37 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিটাগাং উইমেন চেম্বারের উদ্যোগে ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী শিল্প পণ্য মেলা। নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রসার ও বাজারজাতকরণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ মেলার উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। বুধবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চিটাগাং উইমেন চেম্বার নেতারা এ তথ্য জানান। দ্বিতীয়বারের মতো চট্টগ্রামে অনুষ্ঠেয় এ মেলায় এসএমই ফাউন্ডেশন তাদের সহযোগিতা করছে। সংবাদ সম্মেলনে নেতারা জানান, এবারের মেলায় ৪০০টি ছোট-বড় স্টল ও ১০ টি প্যাভেলিয়নে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে অংশ নেবে। মেলায় ইরান, পাকিস্তান ও ভারতের বেশ কয়েকটি প্রতিষ্ঠান যোগ দিচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেম্বারের সহ-সভাপতি ও মেলা কমিটির চেয়ারম্যান গুলশানা আলী। এসময় অন্যান্যের মধ্যে চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী, পরিচালক রেখা আলম চৌধুরী, কোহিনুর কামাল, সাবিনা ইকরাম সিরাজী, জিনাত আরা, মিতা কোরাইশী, সুলতানা রোজী প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২৩৫৫ঘ.