২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পে স্কেলে বেতনের কাঠামো

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নতুন পে স্কেলের বিস্তারিত ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নতুন পে স্কেলের বিস্তারিত ঘোষণা করেন। এর আগে মন্ত্রীসভার বৈঠকে তা অনুমোদিত হয়। অর্থমন্ত্রী পে স্কেলের যে কাঠামো ঘোষণা করেন তা এরকম: নতুন পে-স্কেলে এক নম্বর গ্রেডে বেতন হবে ৪০ হাজার টাকা। দুই নম্বর গ্রেড প্রারম্ভিকভাবে পাবে ৩৩ হাজার ৫০০ এবং সর্বোচ্চ ৩৯ হাজার ৫০০ টাকা। তিন নম্বর গ্রেডে প্রারম্ভিক ২৯ হাজার টাকা এবং সর্বোচ্চ ৩৫ হাজার ৬০০ টাকা। চার নম্বর গ্রেডে প্রারম্ভিক ২৫ হাজার ৭৫০ টাকা এবং সর্বোচ্চ ৩৩ হাজার ৭৫০ টাকা। পাঁচ নম্বর গ্রেডে প্রারম্ভিক ২২ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৩১ হাজার ২৫০ টাকা। ছয় নম্বর গ্রেডে প্রারম্ভিক ১৮ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ২৯ হাজার ৭০০ টাকা। সাত নম্বর গ্রেডে প্রারম্ভিক ১৫ হাজার এবং সর্বোচ্চ ২৬ হাজার ২০০ টাকা। আট নম্বর গ্রেডে প্রারম্ভিক ১২ হাজার টাকা এবং সর্বোচ্চ ২১ হাজার ৬০০ টাকা। নয় নম্বর গ্রেডে প্রারম্ভিক ১১ হাজার টাকা এবং সর্বোচ্চ ২০ হাজার ৩৭০ টাকা। ১০ নম্বর গ্রেডে প্রারম্ভিক আট হাজার টাকা এবং সর্বোচ্চ ১৬ হাজার ৫৪০ টাকা। ১১ নম্বর গ্রেডে প্রারম্ভিক ছয় হাজার ৪০০ টাকা এবং সর্বোচ্চ ১৪ হাজার ২৫৫। ১২ নম্বর গ্রেডে প্রারম্ভিক পাঁচ হাজার ৯০০ টাকা এবং সর্বোচ্চ ১৩ হাজার ১২৫ টাকা। ১৩ নম্বর গ্রেডে প্রারম্ভিক পাঁচ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১২ হাজার ৯৫ টাকা। ১৪ নম্বর গ্রেডে প্রারম্ভিক পাঁচ হাজার ২০০ টাকা এবং সর্বোচ্চ ১১ হাজার ২৩৫ টাকা। ১৫ নম্বর গ্রেডে প্রারম্ভিক চার হাজার ৯০০ টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার ৪৫০ টাকা। ১৬ নম্বর গ্রেডে প্রারম্ভিক চার হাজার ৭০০ টাকা এবং সর্বোচ্চ নয় হাজার ৪০০ টাকা। ১৭ নম্বর গ্রেডে প্রারম্ভিক চার হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ নয় হাজার ৯৫ টাকা। ১৮ নম্বর গ্রেডে প্রারম্ভিক চার হাজার ৪০০ টাকা এবং সর্বোচ্চ আট হাজার ৫৮০ টাকা। ১৯ নম্বর গ্রেডে প্রারম্ভিক চার হাজার ২০০ টাকা এবং সর্বোচ্চ আট হাজার ১৪০ টাকা। ২০ নম্বর গ্রেডে প্রারম্ভিক চার হাজার ১০০ টাকা এবং সর্বোচ্চ সাত হাজার ৭৪০ টাকা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এমআই/এসকে/২৩১০ঘ.