২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার লেন-দেন শুরু সোমবার

আগামী সোমবার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গ্রামীণফোনের শেয়ার লেন-দেন শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, ১১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আগামী সোমবার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গ্রামীণফোনের শেয়ার লেন-দেন শুরু হবে। ডিএসই সভাপতি রকিবুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ডিএসই-এর বোর্ড মিটিং-এ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৮ অক্টোবর গ্রামীণফোনের প্রাথমিক শেয়ার (আইপিও) বরাদ্দের লটারির ড্র অনুষ্ঠিত হয়। মোট তিন লাখ ১২ হাজার ৫০১টি শেয়ারের মধ্যে স্থানীয় বিনিয়োগকারীর শেয়ার বরাদ্দ দেওয়া হয় দুই লাখ ৭৭ হাজার ৭৫৭টি। আর প্রবাসী বাংলাদেশিদের জন্য বরাদ্দ দেওয়া হয় ৩৪ হাজার ৭২০টি শেয়ার। গত ৪ অক্টোবর দেশের পুঁজিবাজারে সর্ববৃহৎ ৪৮০ কোটি টাকার এই আইপিও সাবস্ক্রিপশন প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ প্রতীক্ষিত এই আইপিওর জন্য আবেদন করে ১০ লাখেরও বেশি বিনিয়োগকারী। তাদের আবেদনের অর্থমূল্য ১৭ দশমিক ২৫ বিলিয়ন টাকা। শুধু স্থানীয় বিনিয়োগকারীরাই ১ দশমিক ০৮ মিলিয়ন আবেদন করে। এর অর্থমূল্য ১৬ দশমিক ৫৭ বিলিয়ন টাকা। আর অনাবাসী বাংলাদেশিরা ৬৭০ দশমিক ৯৮৭ মিলিয়ন টাকার সাবস্ক্রিপশন জমা দেয়। বাজারে শেয়ার ছেড়ে জনসাধারণের কাছ থেকে মূলধন সংগ্রহে গত ২০ আগস্ট সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চূড়ান্ত অনুমোদন পায় গ্রামীণফোন। ১০ টাকার অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) সঙ্গে ৬০ টাকার প্রিমিয়াম যোগ করে সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয় ৭০ টাকা। এর আগে গত ডিসেম্বরে ৪৮৬ কোটি ৭ লাখ টাকার প্রাক-আইপিও (প্রাইভেট প্লেসমেন্ট) সম্পন্ন করে গ্রামীণফোন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এসএইচ/২১১৯ ঘ.