২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি নয়, এসএসসিতেই

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) নয়, মাধ্যমিক (এসএসসি) পাস বেকার হলেই সরকারের 'ন্যাশনাল সার্ভিস' কর্মসূচির আওতায় চাকরির সুযোগ পাওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 10:43 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিক (এইচএসসি) নয়, মাধ্যমিক (এসএসসি) পাস বেকার হলেই সরকারের 'ন্যাশনাল সার্ভিস' কর্মসূচির আওতায় চাকরির সুযোগ পাওয়া যাবে। এ তথ্য জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার বলেছেন, এ কার্যক্রম সফল হলে ভবিষ্যতে সরকারি নিয়োগ এ প্রক্রিয়ার মাধ্যমে করা হবে। প্রতি পরিবারে একজনের চাকরি দেওয়ার কথা আওয়ামী লীগের নির্বচিনী প্রতিশ্র"তির অন্যতম। বরগুনা ও কুড়িগ্রাম জেলার বেকারদের চাকরি দেওয়ার মধ্য দিয়ে আগামী মাসে এ কর্মসূচি বাস্তবায়ন শুরু হবে জানিয়ে অর্থমন্ত্রী দুই দিন আগে বলেছিলেন, এইচএসসি পাস বেকাররা এ সুযোগ পাবে। আগের বক্তব্য সংশোধন করে মুহিত মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বলেন, "রোববার আমি আপনাদের (সাংবাদিক) একটি ভুল তথ্য দিয়েছিলাম। আসলে এইচএসসি নয়, এসএসসি পাস করা বেকার যুবকরা ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় চাকরির সুযোগ পাবে। "প্রথমে সিদ্ধান্ত হয়েছিল উচ্চ মাধ্যমিক পাস বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করা হবে। পরে মন্ত্রিসভার এক বৈঠকে তা পরিবর্তন করে মাধ্যমিক পাস যুবকদের এ কর্মসূচির আওতায় চাকরির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়।" কুড়িগ্রাম ও বরগুনায় ১২ হাজার যুবককে চাকরি দেওয়ার মধ্য দিয়ে ডিসেম্বরের শেষ দিকে যুব দিবসে কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে মুহিত জানান। পরে অন্য জেলাতেও কর্মসূচি বাস্তবায়ন হবে। দেশে এখন বেকারত্বের হার ৪০ শতাংশ জানিয়ে অর্থমন্ত্রী ২০২১ সালের মধ্যে তা ১৫ শতাংশে নামিয়ে আনার আশা করছেন। "সে লক্ষ্যেই ন্যাশনাল সার্ভিস, ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি অব্যাহত রাখাসহ কর্মসংস্থান সৃষ্টিমূলক নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছি আমরা", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৬৪০ ঘ.