ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকেএমইএ আয়োজিত তিন দিনব্যাপী নিট পোশাকের মেলা শেষ হতেই বৃহস্পতিবার শুরু হচ্ছে বাটেক্সপো।
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত বাটেক্সপো দেশে এ খাতে সবচেয়ে জাঁকালো প্রদর্শনী ও মেলা হিসেবে পরিচিত।
সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেলা আগামী শনিবার পর্যন্ত চললেও সমাপনী অনুষ্ঠান হবে শুক্রবার। এতে প্রধান অতিথি থাকবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুশর্দী এ সব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ প্রধান জানান, বিশ্ব অর্থনীতির মন্দা ধীরে ধীরে কেটে যাওয়ায় তারা আবার বাইরে থেকে নতুন অর্ডার পাওয়া শুরু করেছেন।
মুর্শিদী বলেন, "মন্দার পর বিশ্ববাজারে তৈরি পোশাকের চাহিদা বাড়বে। সেই বাজার ধরার লক্ষ্যকে সামনে রেখেই এবার ভিন্ন আঙ্গিকে বাটেক্সপো আয়োজন করা হচ্ছে।"
এবারের মেলায় আগের চেয়ে বেশি বিদেশী ক্রেতার অংশ নেওয়ার আশা প্রকাশ করে তিনি জানান, ইতোমধ্যে অনেক ক্রেতা ঢাকায় এসেছেন।
বিজিএমইএ সভাপতি বলেন, "মেলায় পণ্যের বহুমুখীকরণ, স্থানীয় পর্যায়ে পশ্চাদসংযোগ শিল্প (ব্যাকওয়ার্ড লিংকেজ) বিশেষ করে বস্ত্র খাতের উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) বিষয়ে সচেতনতা গড়ে তোলার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে"
তিনি জানান, মেলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, চীন, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ক্রেতারা অংশ নেবেন। এতে ভারত, পাকিস্তান, চীন এবং জাপানসহ বিভিন্ন দেশের মোট ৬২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। স্টল থাকছে ৮৬টি।
সালাম মুর্শেদী আরও বলেন, "বিশ্বমন্দার কারণে পোশাক রপ্তানি কমেছে। সেসঙ্গে কমেছে পোশাকের দাম। এ পরিস্থিতিতে এবারের মেলা খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা বিবেচনা করছি।"
ঢাকায় নিট মেলা চলার প্রেক্ষাপটে বাটেক্সপোর এ মেলা ওভেন খাতের মেলা কি না
bdnews24