ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্প খাতে দেশের অন্যতম বৃহৎ বেক্সিমকো গ্রুপের কোনও প্রতিষ্ঠান ঋণ খেলাপি নয়।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বছরের মাঝামাঝিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে খেলাপি ঋণের যে তথ্য তুলে ধরেন, তাতে বেক্সিমকো গ্র"পের কয়েকটি প্রতিষ্ঠানের নাম ছিল। পরে অবশ্য মন্ত্রী বলেন, ওই তথ্য খেলাপি ঋণের হালনাগাদ তথ্য ছিল না।
সংসদীয় স্থায়ী কমিটি বেক্সিমকো গ্রুপের ঋণের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের কাছে জানতে চাইলে গত ১ নভেম্বর একটি চিঠিতে সে তথ্য জানানো হয়।
সংসদীয় কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেন্দ্রীয় ব্যাংক কমিটির কাছে যে তথ্য পাঠিয়েছে, তাতে স্পষ্টভাবে বলা হয়েছে, বেক্সিমকো গ্র"পের কোনও প্রতিষ্ঠান এখন আর খেলাপি নয়।"
স্থায়ী কমিটির সভাপতির কাছে পাঠানো 'বেক্সিমকো গ্রুপের ঋণ খেলাপি হওয়া সম্পর্কিত বিষয়ে সর্বশেষ তথ্যাদি সরবরাহকরণ'- শীর্ষক কেন্দ্রীয় ব্যাংকের ওই চিঠিতে বলা হয়, "আপনার (স্থায়ী কমিটির সভাপতি) ১৫ অক্টোবরের চিঠির পরিপ্রেক্ষিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ডাটাবেইজে রিপোর্টকৃত সর্বশেষ জুন '২০০৯ ত্রৈমাসিক ও সেপ্টেম্বর'২০০৯ পর্যন্ত মাসিক ঋণ তথ্য অনুযায়ী, বে
bdnews24