২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জিপি'র শেয়ার বাজারে তারল্যপ্রবাহ চাঙ্গা করবে'

গ্রামীণফোনের প্রাথমিক শেয়ার (আইপিও) পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। দেশের বৃহত্তম মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানটির শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে সাড়া ফেলার পাশাপাশি বাজারে তারল্য প্রবাহও চাঙ্গা করবে এমনটি বলছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 03:45 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোনের প্রাথমিক শেয়ার (আইপিও) পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। দেশের বৃহত্তম মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানটির শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে সাড়া ফেলার পাশাপাশি বাজারে তারল্য প্রবাহও চাঙ্গা করবে এমনটি বলছেন তারা। আশা করা হচ্ছে, চলতি মাসের মাঝামাঝি প্রতিষ্ঠানটির দীর্ঘ প্রতীক্ষিত শেয়ারের লেনদেন শুরু হবে। অর্থনীতিবিদ আবু আহমেদের মতে, গ্রামীণফোনের প্রাথমিক শেয়ার (আইপিও) পুঁজিবাজারের প্রতি সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। এরফলে বাজারে তারল্য প্রবাহ আরও সক্রিয় হবে। বাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এই উপদেষ্টার মতে নেতিবাচক দিক হলো এটি ইতিমধ্যেই অতিমূল্যায়িত বাজারকে আরও চড়িয়ে দিতে পারে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি রকিবুর রহমান পুঁজিবাজারে দর ওঠা-নামার বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন। তার মতে, "বাজারে ন্যায্য দামের চেয়ে শেয়ারের দাম বাড়তে কিংবা কমতেই পারে। এমনটি যদি না হয় তাহলে সেকেন্ডারি বাজারের কোনো প্রয়োজন ছিল না।" রকিবুর রহমান আরও বলেন, "প্রয়োজনীয়সংখ্যক শেয়ারের অভাবে অতিমূল্যায়িত বাজার আরও বেশি অতিমূল্যায়িত হচ্ছে।" এ সংকট থেকে উত্তরণে সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। ডিএসই'র সভাপতি বলেন, সেতু বা বিদ্যুৎ উপাদনের মতো বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকার পুঁজিবাজারে শেয়ার ছেড়ে তহবিল সংগ্রহ করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক সালাহউদ্দিন আহমেদ খান বলেন, গ্রামীণফোনের শেয়ার পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার মাধ্যমে তহবিল বাড়াতে সহায়ক হতে পারে। "বর্তমানে মাত্র চার শতাংশের মতো বিদেশি বিনিয়োগ রয়েছে। বহুজাতিক কোম্পানিকে আকৃষ্ট করার মাধ্যমে এ বিনিয়োগ আরও বাড়ানো যেতে পারে", বলেন তিনি। প্রভাবশালী সাময়িকী 'ইকোনোমিস্ট' এর ভাষ্য অনুযায়ী ইতোমধ্যেই বিদেশি বিনিয়োগকারীরা এ কোম্পানিটিতে বিনিয়াগের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। সাময়িকীটির সা