২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষসিলেটে ১১,০০০ কোটি অলস টাকা

প্রবাসীদের জেলা বলে পরিচিত সিলেটের গ্রামে গ্রামে চোখে পড়ে সুবিশাল সব অট্টালিকা। শহরে একের পর গড়ে উঠছে শপিংমল। ব্যাংকে পড়ে প্রায় ১১ হাজার কোটি আছে অলস টাকা। অথচ শিল্পে বিনিয়োগ নেই। বিস্তারিত জানাচ্ছেন মঞ্জুর আহমদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 03:18 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

মঞ্জুর আহমদ সিলেট প্রতিনিধি সিলেট, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রবাসী অধ্যুষিত সিলেটের গ্রামে গ্রামে চোখে পড়ে সুবিশাল সব অট্টালিকা। শহরে একের পর গড়ে উঠছে শপিংমল। এক গবেষণায় দেখা গেছে, এখানকার ব্যাংকে পড়ে আছে প্রায় ১১ হাজার কোটি অলস টাকা। ব্যবসায়ীরা বলেছেন, ঝুঁকি না নেওয়ার প্রবণতা, অবকাঠামোগত অসুবিধাসহ নানা কারণে শিল্পে বিনিয়োগ হচ্ছে না। সিলেটের বিভিন্ন ব্যাংকে বিপুল অলস অর্থের কথা তুলে ধরে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের (আইএফসি) বাংলাদেশ গ্রান্ডস প্রোগ্রামের অধীনে পরিচালিত এক সা