২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় প্রান্তিকে জিপি'র প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ

গত বছরের তুলনায় ২০০৯ এর তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোনের রাজস্ব প্রবৃদ্ধি ১০ শতাংশ বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 02:52 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছরের তুলনায় ২০০৯ এর তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোনের রাজস্ব প্রবৃদ্ধি ১০ শতাংশ বেড়েছে। ২০০৮ এর একই সময়ে কোম্পানির মোট রাজস্ব আয় হয়েছিল দেড় হাজার কোটি টাকা যা এবার বেড়েছে দেড় শ' কোটি। বৃহস্পতিবার গ্রামীণফোনের (জিপি) এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এতে আরও জানানো হয়, ২০০৯ এর তৃতীয় প্রান্তিকে ১০ লাখ নতুন গ্রাহক গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হওয়ায় মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২০ লাখের বেশি। কোম্পানির ভাষ্য মতে, গ্রাহক সংখ্যা বৃদ্ধি, মিনিট প্রতি গড় মূল্য বৃদ্ধি এবং ২০০৮ এর চতুর্থ প্রান্তিক থেকে চালু হওয়া আন্তর্জাতিক গেটওয়ে থেকে প্রাপ্ত রাজস্বের কারণে এ প্রবৃদ্ধি হয়েছে। সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেদাল বলেন, দেশের মোট মোবাইল গ্রাহকের সংখ্যা ৫ কোটি অতিক্রম করেছে। এরমধ্যে গ্রামীণফোনের মার্কেট শেয়ার সবচেয়ে বেশি যা মার্কেটের ৪৪ শতাংশ। "গত প্রান্তিকে আমরা উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক সংগ্রহ করতে পারায় আমি আনন্দিত। এতে প্রমাণ হয় গ্রামীণফোন গ্রাহকদের পছন্দের অপারেটর", বলেন হেশজেদাল। তিনি জানান, গত বছরের এই প্রান্তিকের তুলনায় এ বছর একই সময়ে গ্রাহক প্রবৃদ্ধির হার কমেছে। ২০০৮ এর একই সময়ে ৬৫ লাখ নতুন গ্রাহক যোগ হয়েছিল। ট্যারিফ বৃদ্ধির কারণে গ্রাহক গড় রাজস্ব (এআরপিইউ) গত বছরের তুলনায় এ প্রান্তিকে ছয় ভাগ বেড়েছে। গ্রামীণফোনের এই শীর্ষ কর্মকর্তা বলেন, "এআরপিইউ বেড়ে যাওয়াটা মোবাইল ফোন শিল্পের জন্য একটি শুভ সংকেত এবং ধীরে ধীরে অর্থনৈতিক মন্দা কেটে যাওয়ার পূর্বাভাস।" সিমের উপর ৮০০ টাকা ট্যাক্স প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি করা হলে অর্থনৈতিক মন্দা আরো দ্রুত কেটে যাবে। কারণ, ইন্টারনেট ও টেলিযোগাযোগের স