২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুইদিনের পুঁজিবাজার মেলা শুরু

দেশের পুঁজিবাজারে দৈনিক লেনদেন ৩ হাজার কোটি টাকা ছাড়ানোর আশা নিয়ে চট্টগ্রামে দুই দিনের পুঁজিবাজার মেলা মঙ্গলবার শুরু হয়েছে। এ মেলার আয়োজন করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। মঙ্গলবার সকালে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে মেলার উদ্বোধনী অনুষ্ঠান হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 09:56 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পুঁজিবাজারে দৈনিক লেনদেন ৩ হাজার কোটি টাকা ছাড়ানোর আশা নিয়ে চট্টগ্রামে দুই দিনের পুঁজিবাজার মেলা মঙ্গলবার শুরু হয়েছে। এ মেলার আয়োজন করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। মঙ্গলবার সকালে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে মেলার উদ্বোধনী অনুষ্ঠান হয়। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ মেলা চলবে বুধবার পর্যন্ত। এবারের মেলায় ব্যাংক ও ব্রোকারেজ হাউস মিলিয়ে ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। চট্টগ্রামে তৃতীয়বারের মতো আয়োজিত এ মেলা উদ্বোধন করেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার। সিএসই'র সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি রাকিবুর রহমান, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম, গ্রামীণফোনের ভারপ্রাপ্ত চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রায়হান শামসি, সিএসই'র ভারপ্রাপ্ত প্রধান নির্বহিী কর্মকর্তা আতিকুজ্জামান। এসইসি চেয়ারম্যান জিয়াউল বলেন, "শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের স্বাভাবিকতা বজায় রাখতে এসইসি গ্রাহকদের স্বার্থরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে।" তিনি গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান। ডিএসই সভাপতি রাকিবুর রহমান পুঁজিবাজার শক্তিশালী করতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ার ছাড়ার আহ্বান জানান। তিনি আশা করেন, চলতি বছরই দেশের পুঁজিবাজারে দৈনিক লেনদেন ৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। স্থানীয় ও প্রবাসী ক্ষুদ্র বিনিয়োগকারী এবং পুঁজিবাজার সংশ্লি