২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক ফুড ব্যাংক কার্যকর করার তাগিদ মুহিতের

সার্কভুক্ত দেশগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 'সার্ক ফুড ব্যাংক' কার্যকর করার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত 'খাদ্য নিরাপত্তা: সার্ক কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভূমিকা' শীর্ষক দু'দিনব্যাপী এক সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 11:32 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সার্কভুক্ত দেশগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 'সার্ক ফুড ব্যাংক' কার্যকর করার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত 'খাদ্য নিরাপত্তা: সার্ক কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভূমিকা' শীর্ষক দু'দিনব্যাপী এক সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে প্রায় সব দেশই এখন খাদ্য নিরাপত্তার ঝুঁকির মধ্যে। আর এ সমস্যা প্রতিটি দেশ ও দেশের মানুষের। জলবায়ু পরিবর্তনের ক্ষতি দারিদ্র্য বিমোচনকেও ব্যাহত করছে। এ বাস্তবতায় সার্ক ফুড ব্যাংক কার্যকরের বিষয়টি এখন খুবই জরুরি হয়ে দেখা দিয়েছে।" সিম্পোজিয়ামে সার্কভুক্ত সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নররা অংশ নিচ্ছেন। মুহিত বলেন, "এটা করা গেলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আস্থা আরও বাড়বে। এটা এ অঞ্চলের খাদ্য নিরাপত্তার ব্যাপারে খুবই সহায়তা করবে।" ২০০৫ সালে ঢাকায় অনুষ্ঠিত ১৩তম সার্ক শীর্ষ সম্মেলনে এ অঞ্চলের খাদ্য নিরাপত্তা সংহত করতে 'সার্ক ফুড ব্যাংক' গঠনের প্রস্তাব করে ভারত। ২০০৭ সালে নয়াদিল্লীতে অনুষ্ঠিত ১৪ তম সার্ক শীর্ষ সম্মেলনে সার্ক ফুড ব্যাংক গঠনের একটি চুক্তি হয়। তবে শেষ পর্যন্ত এ ব্যাংককে কার্যকর করা যায় নি। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "সার্ককে কার্যকর করতে আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই। কেননা আমরাই (বাংলাদেশ) এটি (সার্ক) গঠনের উদ্যোগ নিয়েছিলাম। এ ব্যাপারে সদিচ্ছার অভাব রয়েছে বড় দু-তিনটি দেশের মধ্যে। তারা আন্তরিক হলেই সার্ক আরও বেশি শক্তিশালী হবে।" তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতি শুধু খাদ্য নিরাপত্তাকে বিঘি